মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

খালাস পেলেন তারেক রহমানের পিএস নূর উদ্দিন অপু

প্রতিবেদক
Janatar Kagoj
নভেম্বর ১২, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূর উদ্দিন অপু সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন। 
তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন। 

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসদমন বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেছেন, এই মামলাটি অসত্য। 
২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে সাবেক ছাত্রদল নেতা নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করে র্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। 
২০২১ সালের ১৩ জুন চার্জশিট দেওয়া হয়। অবশেষে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত করার কোন উপাদান না পাওয়ায় অপুকে খালাস দিয়েছে আদালত।


আইনজীবীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে এ মামলা করে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। অসুস্থর গ্রাউন্ডে জামিন চাওয়া হলেও দীর্ঘদিন তাকে জামিন দেওয়াও হয়নি। অবশেষে ট্রাইব্যুনাল তাকে খালাস দিলো। মিয়া নুর উদ্দিন অপু ছয় বছর সাত মাস কারাগারে বন্দি ছিলেন। গনঅভ্যূথানে শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন।
তার আইনজীবীরা জানান, জনপ্রিয় নেতা মিয়া নুরুদ্দিন অপুকে ছয় বছর সাত মাস মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে তার ওপর চলেছে হাসিনা সরকারের সর্বোচ্চ মহলের প্রতিহিংসাপরায়ণতার চরম হিংস্রতা।গুরুতর অসুস্থ অপুর জীবন হুমকির মুখে ফেলা হয়। কথিত মানি লন্ডারিং ও নিবর্তনমূলক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হয় অপুকে। সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় অপুকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হলেও তার কোনটিই প্রমাণ করতে পারেনি শেখ হাসিনার আদালত। 

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

‘তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন’ বলেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ۔

সীতাকুণ্ডে বন্যায় মৎস্য ও কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৩২ লাখ টাকা

রাবি ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আজ শুরু হচ্ছে ১৭ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ ভুয়া সাংবাদিক আটক

শেখ মুজিবের প্রতিকৃতি সংরক্ষণের অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এম ডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ঢাকা-নারায়ণগঞ্জ-টঙ্গী-সাভার নিয়ে ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ

সামাজিক মাধ্যম ব্যবহার নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তি পাবেন সরকারি কর্মকর্তারা

সাংবাদিক সালেহ উদ্দিনের জিম্মায় মুক্ত আনোয়ার হোসেন মঞ্জু