শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ।

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ৩, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

ঢাকা: গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে সংসদ ভবনের সামনে গিসে শেষ হয়।

‘ফ্লোটিলা রক্ষা করো—ফিলিস্তিনকে মুক্ত করো’ শীর্ষক এ কর্মসূচিতে প্রায় ৭০টি পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

বক্তারা বিক্ষোভে অভিযোগ করে বলেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও অহিংস উদ্যোগ ছিল, যা গাজা অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়।

কিন্তু ২ অক্টোবর ইসরায়েলের নৌবাহিনী ওই বহরের ওপর হামলা চালায়, মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার ও অপহরণ করে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
তারা আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবিক দায়বদ্ধতার প্রতীক, অথচ এ ধরনের হামলা ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-নিপীড়নেরই ধারাবাহিকতা।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বক্তারা জানান, ন্যায়, মানবতা ও স্বাধীনতার সংগ্রামে তারা সংহতি বজায় রাখবেন।

বিক্ষোভে ৫ দাবি
বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করেন—
১. গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে।

২. আটক মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং গাজার অবরোধ ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৩. ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে।
৪. ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৫. আইডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।

ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অঞ্চলটির ওপর দখলদারদের অবরোধ ভাঙতে সম্প্রতি সমুদ্রপথে যাত্রা করে বৈশ্বিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে দখল করে নেয় এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

খুনের পর নারীর লাশ পোড়ানোর সময় ধরা

ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক”

রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা কেন, এমন অবস্থা থাকবে কয় দিন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔

লাল-সবুজে সেজেছে নগরী 

বাড়ছে কর্মসংস্থান, দশ মাসে সৌদি গেছেন প্রায় ৪ লাখ বাংলাদেশি

হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কী ❓

সালমান এফ রহমানের কোম্পানিকে ৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার

খিদের জ্বালায় দেহব্যবসা! ভারতের প্রতিবেশী দেশের চিকিৎসক-নার্সদের অবস্থা

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার