বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে আরও জানানো হয়, গত ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালায়৷এ সময় মোট ২৬ জনকে গ্রেফতার করেন তারা। এদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। অভিযানের সময় গ্রেফতার হওয়াদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়। 
উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

রশিদা বিড়ি ফ্যাক্টরির যত অনিয়ম

জমি দখল চেষ্টার অভিযোগ নায়িকা পপির বিরুদ্ধে, বোনের জিডি

দুদক সংস্কারে জাতীয় নাগরিক কমিটির ১৩ দফা প্রস্তাবনা

যুগ্ম নামে কেনা যাবে না পরিবার সঞ্চয়পত্র

প্রতি বোতল কোক [কোমল পানীয়] জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট : গবেষণা

ঢাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে

বাংলাদেশে থাকা ‌‘২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল’ করতে বলল আ.লীগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর হচ্ছে, অধ্যাদেশের খসড়া অনুমোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বর্তমার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার