মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

রশিদা বিড়ি ফ্যাক্টরির যত অনিয়ম

প্রতিবেদক
Janatar Kagoj
এপ্রিল ৮, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ

প্রতিদিন কত প্যাকেট বিড়ি তৈরি করে সঠিক তথ্য নেই রশিদা বিড়ি ফ্যাক্টরির কারো কাছে


নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার সদর উপজেলাধীন নারায়নপুর ৩০ নং রশিদা বিড়ি ফ্যাক্টরি নিয়ে নতুন করে আবারও নানা প্রশ্ন উঠেছে। নিবন্ধিত ও লাইসেন্সধারী এ ফ্যাক্টরির কার্যক্রম দীর্ঘদিন ধরেই অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগে আলোচিত।

পুরাতন ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগ
২০২০ সালের ২৯ জুলাই এনএসআই, র‌্যাব-১৪ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে শেরপুর ও শ্রীবরদীর দুটি রশিদা ফ্যাক্টরি থেকে প্রায় ৪ লাখ পুরাতন ব্যান্ডরোল লাগানো বিড়ি জব্দ করা হয়। এ সময় দুই সহকারী ম্যানেজারকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ ব্যান্ডরোল জব্দ করা হয়।
রাজস্ব ফাঁকি ও হিসাব গোপন করার কারনে একই বছরের ৩ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ জামালপুরে আরেকটি অভিযানে ১৭ হাজার পুরাতন ব্যান্ডরোল, ৬,৪০০ প্যাকেট বিড়ি ও হিসাব-নিকাশ সংক্রান্ত খাতা উদ্ধার করে। অভিযোগ অনুযায়ী, উৎপাদন কম দেখিয়ে এবং পুরাতন ব্যান্ডরোল ব্যবহার করে ফ্যাক্টরিটি প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালের মার্চে সরকার কারখানা বন্ধ রাখার নির্দেশ দিলেও রশিদা বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিক দিয়ে শ্রম ব্যবস্থায় অনিয়ম কাজ চালানোর প্রমাণ মেলে। এক পর্যায়ে এক কর্মচারীকে জরিমানা ও কারাদণ্ড দিয়ে মুক্তি দেওয়া হয়।

মালিকপক্ষের প্রভাব ও নতুন অভিযোগ
ফ্যাক্টরির মূল মালিক ইদ্রিস মিয়া মারা যাওয়ার পর বর্তমানে তার ছেলে গুলজার মোহাম্মদ ইয়াহিয়া জিহান ব্যবসার দেখাশোনা করছেন। অনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় তাদের একটি প্রিন্টিং প্রেস রয়েছে, যেখান থেকে একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা “সাপ্তাহিক নতুন যুগ” প্রকাশিত হয় যার সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন এবং বিড়ি ফ্যাক্টরির স্বত্বাধিকারী গুলজার নিজে পত্রিকাটিতে প্রকাশক হিসেবে দায়িত্বরত আছেন।

ধারণা করা হয় এই রশিদা অফসেট প্রিন্টিং প্রেস থেকেই রশিদা বিড়ি ফ্যাক্টরির জন্য অবৈধভাবে ব্র্যান্ড রোল তৈরি করা হয়ে থাকে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার সদর উপজেলাধীন লছমনপুরের ৩০ নং রশিদা বিড়ি ফ্যাক্টরি এবং মালিকপক্ষ দারা নিয়ন্ত্রিত “সাপ্তাহিক নতুন যুগ” এর ঢাকায় অফিস রয়েছে। যার ঠিকানাঃ অফিস- হাউজ নম্বর-৩২, রোড নম্বর- ৮, ব্লক- ই, নিকেতন, গুলশান, ঢাকা-১২১২।

গুলজার মোহাম্মদ ইয়াহিয়া জিহান এর সাথে মুঠোফোনে কথা হলে তার কাছে নকল ব্র্যান্ডরোল এবং রশিদা বিড়ি ফ্যাক্টরিতে প্রতিদিন কত প্যাকেট বিড়ি তৈরি করে এই তথ্য জানতে চাইলে তিনি বলেন আমাদের ইদ্রিস গ্রুপ এর জনসংযোগ কর্মকর্তা রাজাদুল ইসলাম বাবু আপনার সাথে এই বিষয়ে কথা বলবে।
জনসংযোগ কর্মকর্তা রাজা এই প্রতিবেদক এর মুঠোফোনে কল দিয়ে বলেন আপনার কি তথ্য লাগবে শেরপুর আসেন।

অনুসন্ধানের দাবি স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলমান এই দুর্নীতি ও অনিয়মে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। কেবল অভিযান নয়, গভীর অনুসন্ধানের মাধ্যমে সত্য বের করে আনলেই প্রকাশ পাবে দেশের অন্যতম বড় রাজস্ব ফাঁকির চিত্র।

সর্বশেষ - আইন আদালত