বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

টেকনাফ এ۔ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ১০, ২০২৪ ৪:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে। পাচারের সঙ্গে জড়িত সেন্টমার্টিন ইউনিয়নের নির আহমদের ছেলে শামসুল আলমকে (৩৫) আটক করেছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, রোববার শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানি মালামাল পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপির দুইটি টহলদল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন শামসুল আলমকে (৩৫) আটক করে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে একটি বালতি হতে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়।
উক্ত অ্যাম্বারগ্রিসে সিনথেটিক পদার্থের মিশ্রণের দ্বারা প্রমাণিত হয় যে, অ্যাম্বারগ্রিস চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার করে চোরাকারবারি যেকোনোভাবে গ্রহণ করে এবং বাংলাদেশে নিয়ে আসে। এছাড়াও আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে অ্যাম্বারগ্রিসের চালান তৃতীয় পক্ষের নিকট বিক্রির চেষ্টা করে। 

সর্বশেষ - গ্রাম-অঞ্চল

আপনার জন্য নির্বাচিত

আজ শুরু হচ্ছে ১৭ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

কক্সবাজারে কাল শুরু হচ্ছে তিন দিনের ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’

মাদককাণ্ডে তিন শীর্ষ নাট্যাভিনেত্রীর নাম

গণত্রাণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দুর্নীতি দমন কমিশনের মামলায় মোল্লা কলেজ চেয়ারম্যানের আত্মসমর্পণ

চার বছরে একটি বইও প্রকাশ করেনি ঢাবি প্রকাশনা সংস্থা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস

পাকিস্তানী পণ্যে ‘লাল তালিকামুক্ত’ করার পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের ۔

গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম ঢাকায়

দেশে ডলারের দাম ১২৭ টাকা ছাড়িয়েছে