বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ইজতেমা ময়দানে সংঘর্ষ: শ্রীপুরে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন মুসল্লিরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচি চলে। বেলা ১১টা ৫৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মসূচি চলছিল।

মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, মাওলানা সাদপন্থীদের নিষিদ্ধ না করা পর্যন্ত ও ইজতেমা ময়দানে মুসল্লিদের হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা মহাসড়কে অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাবেন।
সকাল সাড়ে ১০টা থেকে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা সম্মিলিতভাবে মহাসড়কে অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে থাকেন। তাঁরা ব্যানার নিয়ে সড়কে মিছিল করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কয়েক লাখ টাকার প্রতারণা করে পলাতক ময়মনসিংহ’ সাইফুল ও আসাদ: থানায় মামলা

(বরগুনার সাবেক সংসদ সদস্য ) শওকত হাচানুরের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবির বঙ্গবন্ধু হলের বঙ্গমাতা হলের নতুন নাম ‘স্বাধীনতা হল’, পরিবর্তন হলো

ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার

পরিবেশ আইন অমান্য করায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিম্নমানের কাগজে পাঠ্যবই, ৭ লাখ কপি বাতিল

গান বাংলার তাপস মুন্নি দম্পতির কর্মকান্ড !

জাতিসংঘের প্রতিবেদন: পুলিশ, বিচারব্যবস্থাসহ ৫ খাতে সংস্কারের সুপারিশ

টেকনাফ এ۔ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার