বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হলো

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ১৮, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কম্পিউটারে বাটন চেপে সরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। এরপর একই পদ্ধতিতে বেসরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
আমিনুল ইসলাম জানান, লটারিতে কোনো কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। আর কোনো স্কুল বেশি ফি আদায় করলে ব্যবস্থা নেয়া হবে হবে বলেও হুঁশিয়ারি দেন ড. মো. আমিনুল ইসলাম।


 অনুষ্ঠানে জানানো হয়, দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে কে, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তা নির্ধারণ করে দুপুর ২টার পর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এই (https://gsa.teletalk.com.bd/) লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখা যাবে।
 এবার সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭ হাজার ৬৭৩ আসনের বিপরীতে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছিল।


মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব

সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি’ করে হত্যা

৫২৭ কোটি টাকা লুটপাটের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্ট্রোক হলে করণীয় ও যত্ন কেমন হবে ۔

ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করলেন সিনিয়র সচিব এহসানুল হক।

অবৈধভাবে হরিণ শিকার করে মাংস বিক্রি۔ সক্রিয় বন্য শিকারিরা ۔

ঢাকা মহানগর আদালতের নাজিরের কার্যালয় ভাঙচুর আইনজীবীদের

সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বন্য ভালুকের সন্ধান, বিশেষ সতর্কতা

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করার তাগিদ সিপিডির

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি