রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

মানসিক হোক বা আর্থিক চাপ,একটি টোটকাতেই মুশকিল আসান

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : মানসিক হোক বা আর্থিক চাপ, দিন দিন দুই-ই বৃদ্ধি পাচ্ছে? একটি টোটকাতেই মুশকিল আসান

অনেক সময় আমাদের উপর নানা ধরনের সঙ্কট আসতেই থাকে। মানসিক হোক বা আর্থিক চাপ, নানা ধরনের সমস্যা আমাদের ঘিরে রেখেছে। এই চাপের কারণে আমারা মাঝেমধ্যে বিপর্যস্ত হয়ে পড়ি। নানা রকমের খারাপ চিন্তাভাবনা আমাদের মাথার ভিতর আসতে থাকে। এই সময়ে ঠিক কী করা উচিত, প্রায়শই সেটা আমরা ভেবে উঠতে পারি না। সেই ক্ষেত্রে জ্যোতিষীরা বিশেষ কিছু টোটকা পালন করার কথা বলেন। যদি সেই টোটকা আমরা সঠিক নিয়মে পালন করতে পারি, তা হলে হয়তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে।

মাঝারি আকারের একটা পিতলের ঘটি নিয়ে তার মধ্যে কিছুটা সাদা সরষে এবং একটা রুপোর কয়েন নিন। তার পর সেই ঘটিটা ঘরের উত্তর-পূর্ব কোণে রেখে দিন। এর পর একটা পাত্রে কিছুটা ঘি নিয়ে তার মধ্যে একটা এলাচ, গোলাপ ফুলের পাপড়ি, কয়েকটা তুলসী পাতা এবং সামান্য কেশর দিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি একটা প্রদীপে ঢেলে রাখুন। এই মিশ্রণের প্রদীপটি ঘটিটার পাশে প্রতি দিন জ্বালাতে হবে।

এই কাজটা প্রতি দিন করলে ঘরে লক্ষ্মী-নারায়ণের কৃপা সর্বদা বজায় থাকবে। এর ফলে আর্থিক কষ্ট দ্রুত দূর হবে। এ ছাড়া মানসিক চাপও কমবে, নামযশ বৃদ্ধি পাবে।

সর্বশেষ - ভূতের আড্ডা