শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Janatar Kagoj
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাংচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরুসহ আওয়ামী লীগের ১৪৪ জন আইনজীবী বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ মামলার অন্য আসামিরা হলেন— ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. সাইদুর রহমান মানিক, মো. মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, মো. ফিরোজুর রহমান মন্টু, মো. আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। 

এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে  হত্যার উদ্দেশে পিস্তল তাক করেন।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

পথশিশুদের সঙ্গে উপদেষ্টার প্রথম ইফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এম ডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের মামলায় মোল্লা কলেজ চেয়ারম্যানের আত্মসমর্পণ

মামুনুর রশিদ : জেল পুলিশের অফিসার, দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়

হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

দাঁতের কিটমিটে শব্দ করার সমস্যা হওয়ার কারণ ও করণীয় কী !

গণত্রাণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে ভারত

ঢাবি ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ব্যারিস্টার খোকনসহ বিএনপিপন্থি ৬৬ আইনজীবীকে অব্যাহতি