মঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ

প্রতিবেদক
Janatar Kagoj
এপ্রিল ১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

নাটোর প্রতিবেদক :

রোববার (৩১ মার্চ) সকালে ৯টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জনতার কাগজকে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে সুজাত নামে একজন বিএনপিকর্মী গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুই যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে এরকমটা জানতে পেরেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই-বাছাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা রয়েছে সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারব।

গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছে। তবে এতে যিনি ভুক্তভোগী হয়েছেন তাকে এখনো আমরা পাইনি। এটা নিয়েও যাচাই-বাছাই

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

দাঁতের কিটমিটে শব্দ করার সমস্যা হওয়ার কারণ ও করণীয় কী !

টাঙ্গাইল শাড়ি’র জিআই স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে আবেদন জেলা প্রশাসনের

ড. ইউনূস-শাহবাজ শরীফের বৈঠক

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি

দিন দিন কমে যাচ্ছে মিঠা পানির মাছ সুস্বাদু ছোট মাছ ۔

প্রাণী সম্পদ অধিদপ্তরে এক হাজার ৭৩ কোটি ৫৪ লাখ ৭২ হাজার টাকার কার্যক্রম বাতিল ۔

‘তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন’ বলেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ۔

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা

সৌদিতে কাবার আদলে তৈরি মঞ্চে নাচ-গান, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম ঢাকায়

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার