মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো

প্রতিবেদক
Janatar Kagoj
নভেম্বর ২৬, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেয়া হবে।
পিএসসি ক্যাডার শাখার এক কর্মকর্তা বলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে। এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত কয়েক বছর ধরে ৩০ নভেম্বর বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে পিএসসি। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর এবং ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়েছিল।


এর আগে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ‘দুই বছরের কম সময়ের মধ্যে ১৮ হাজার ১৫০ জন’ চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেয়ার রূপরেখা দেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ দেয়া হবে। সবশেষ যে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছি আমরা।
গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের নিয়োগের গেজেট প্রকাশিত হয়েছে। গেজেটভুক্ত প্রার্থীরা আগামী ১ জানুয়ারি যোগ দেবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল শাড়ি’র জিআই স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে আবেদন জেলা প্রশাসনের

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হলো

ঢাকায় চরম নৈরাজ্য, যখন তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর হচ্ছে, অধ্যাদেশের খসড়া অনুমোদন

চার প্রদেশের বাংলাদেশ অন্তত চারশত সমস্যায় পড়বে

হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

খিদের জ্বালায় দেহব্যবসা! ভারতের প্রতিবেশী দেশের চিকিৎসক-নার্সদের অবস্থা

ডিবির মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৩