রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

উত্তরার আতংক ছোটন গ্রেফতার

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২২, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরার আতংক ‘বিগবস গ্রুপ’র লিডার আক্তার উজ্জামান ছোটন(৩২) গাজীপুরের বোর্ড বাজার থেকে আটক হয়েছেন। রবিবার দিবাগত রাতে (২১ অক্টোবর) উত্তরা পশ্চিম থানা পুলিশের এসআই আব্দুর রহমান অভিযানটি পরিচালনা করেন।


উল্লেখ্য যে, গত ১১ অক্টোবর (শুক্রবার) উত্তরা থেকে রিয়াজ নামের এক গার্মেন্টস পণ্য (প্যান্ট) বিক্রেতাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ৩৮-৬৩২২) ও প্রায় এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ‘বিগবস’ গ্রুপের সন্ত্রাসী দলনেতা আক্তার উজ্জামান ছোটনসহ গ্রুপের অন্য সদস্যরা ।


এই ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন ( মামলা নম্বর ২৬)।
ছিনতাইয়ের স্বীকার রিয়াজ জানান,  জুম্মা শেষ করে ৭ নং সেক্টরের ৩৩ নম্বর সড়কে পৌঁছানোর সাথে সাথেই ৭/৮ জন্য ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলে পরে। প্রাণ বাঁচাতে বাইক ফেলে দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করি। এসময় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কোপাতে থাকে আসামীরা পরবর্তীতে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সন্ত্রাসীরা আমার বাইক এবং এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
মামলার বাদী সাইদুল ইসলাম জানান, ছিনতাইকারীরা উত্তরায় ‘বিগবস’ হিসাবে পরিচিত। সন্ত্রাসী গ্রুপটির নেতৃত্বে রয়েছেন দুই ভাই আক্তার উজ্জামান ছোটন এবং  মিজানুর রহমান। গ্রুপটি সদস্য সংখ্যা প্রায় ১’শর কাছাকাছি। উত্তরায় ছিনতাই এবং খুনের মতো ঘটনার নেতৃত্বে রয়েছে গ্রুপের দলনেতা ছোটন ও রাজন।


তিনি বলেন, ঘটনার দিন বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ এলাকাবাসী ফোন করে ঘটনাস্থলে পুলিশ নিয়ে আসেন। অন্যথায় ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে মেরে ফেলতেন।
এই ঘটনায় উত্তরা জোনের পুলিশ কমিশনার রওনক জাহানের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আটক আসামি আক্তার উজ্জামান ছোটনকে নিয়ে ‘বিগবস গ্রুপ’র বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান আছে। পুলিশ আশাবাদী আজকের মধ্যেই ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হবে এবং ছোটনসহ বাকি সদস্যদের থানায় হাজির করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে ২০১৭ সালে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদনান কবির হত্যায় এজাহারভূক্ত আসামি ছিলেন ‘বিগবস’ গ্রুপের ছোটন ও মিজান।
খেলার মাঠে হকিস্টিক দিয়ে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে স্ক্রু  ঢুকিয়ে হত্যা করা হয় আদনান কবিরকে।
এই ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) অভিযান পরিচালনা করে আদনান হত্যায় ‘বিগবস’ গ্রুপের দলনেতা মো. আক্তারুজ্জামান ছোটন  ও মিজানুর রহমান সুমনসহ বেশ কয়েকজনকে আটক করেন। জামিনে এসে আসামিরা পুনরায় উত্তরায় আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত