বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ৩, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে ৩ দিনের মধ্যে দিয়ে শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রী ধারী সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান

রিফাত সুলতানা রিজু , মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

জানাযায়, সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর-পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৃহস্পতিবার ৩য় দিনেও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থা ধর্মঘট পালন করছেন মুন্সিগঞ্জে কর্মরত বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকুরি/দক্ষতা শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণীর মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ।

বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমূখী কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে/২য় শ্রেণীর পদমর্যদায় উন্নতি করার জন্য।

১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ে ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত গেজেট বাস্তবায়নের তথ্য পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের দাবী জানান।

এছাড়াও তাঁরা মনে করেন সার্ভে ডিপ্লোমা টেকনোলজিসহ বাংলাদেশে মোট ৩২ টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রয়েছে।

৩১ টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ১০ম গ্রেডে নিয়োগ ও বেতন প্রদান করা হলেও সার্ভে ডিপ্লোমা ধারীদের ১৪, ১৬ গ্রেডে বেতন স্কেল পরদান করা হয় যা চরম বৈষম্য মর্মে।

উল্লেখ্য যে, কেন্দ্রঘোষিত কর্মসূচী হিসেবে ২ অক্টোবর ২০২৪ইং থেকে ৩ অক্টোবর ২০২৪ইং পর্যন্ত সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত সারাদেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জেও পালন করা হচ্ছে কর্মবিরতি যা, আগামী ৩ অক্টোবর ২০২৪ইং তারিখের মধ্যে তাদের ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর ২০২৪ইং তারিখ হতে আরো কঠোর কর্মসূচী পালন করার ঘোষনা দেন।

এসময় উপস্থিত ছিলেন-এসময় উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবির, সার্ভেয়ার মোঃ রেজাউল করিম, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় এর সার্ভেয়ার মোঃ লিয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয় রাজস্ব শাখার সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় এর সার্ভেয়ার মোঃ কামাল হোসেন, জেলা সড়ক বিভাগের সার্ভেয়ার মোঃ ওমর ফারুক, মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় এর সার্ভেয়ার মোঃ বাদশা মিয়া, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) কার্যালয় এর সার্ভেয়ার মোঃ মোসলেম উদ্দিন, টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় এর সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয় এর রাজস্ব শাখার সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ কার্যালয় এর সার্ভেয়ার মোঃ ইসমাইল হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলীর কার্যালয় এর সার্ভেয়ার তৌহিদ হোসেন, শ্রীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় এর সার্ভেয়ার ইব্রাহিম খলিল, টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় এর সার্ভেয়ার মোঃ আবু হানিফ, মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার বাবর খান প্রমূখ।

৩/১০/২০২৪ইং,

সর্বশেষ - গ্রাম-অঞ্চল

আপনার জন্য নির্বাচিত

কর্মস্থলে নেই ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু

ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু

চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে ভারত

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮৬ জন অপরাধীকে গ্রেপ্তার

(বরগুনার সাবেক সংসদ সদস্য ) শওকত হাচানুরের বিরুদ্ধে দুদকের মামলা

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার

ঈদের ফাঁকা ঢাকায় হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

খিদের জ্বালায় দেহব্যবসা! ভারতের প্রতিবেশী দেশের চিকিৎসক-নার্সদের অবস্থা

ঢাকায় এইবার একই মঞ্চে ব্যান্ড কাভিশ, অর্ণব, শূন্য

সামাজিক মাধ্যম ব্যবহার নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তি পাবেন সরকারি কর্মকর্তারা