বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ২, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশন (ইসি) অপশন দিয়েছে ৫০টি মার্কা। তারা জবাব দিলে কমিশন সভায় দলটির প্রতীক নিয়ে নিদ্ধান্ত হবে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এমন মন্তব্য করেন।

এর আগে ‘এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করব না’—নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এমন মন্তব্যের পর দলটি দাবি করে শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক বাঁধাই অবশিষ্ট রইলো না।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, দলটির প্রতীক নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কে কী বললেন, সেটা নয়।

কমিশন যেটা বিবেচনা করবে সেটাই হবে।
সস্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, নাগরিক ঐক্য প্রথম শাপলা চেয়েছিল, দেইনি।

তখন তো আলোচনা হয়নি। এখন কেন এনসিপিকে নিয়ে আলোচনা হচ্ছে?
এসসিপি শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে আবেদন করেছে। তবে তা প্রতীকের বিধিমালায় না থাকার কারণে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে যেসব প্রতীক অবশিষ্ট আছে তেমন ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বাছাই করার জন্য চিঠি দেয় ইসি।

ইতোমধ্যে এনসিপিসহ দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া ১৩টি দল পর্যালোচনাধীন রয়েছে।

সর্বশেষ - আইন আদালত