বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

লক্ষীপুরের চর ঘাশিয়ায় বিশাল কুমির আটক

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ১০, ২০২৪ ৩:৫৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের একটি বাড়িতে দিনদুপুরে হঠাৎই হানা দিয়েছে বিশাল এক কুমির। জেলার রায়পুর উপজেলার চর ঘাসিয়া এলাকার বাড়িটিতে বিশাল প্রাণীটিকে দেখে রীতিমতো হতচকিত এলাকাবাসী। বাড়ির খোঁয়াড়ের হাঁস-মুরগির লোভে প্রাণীটি সেখানে আসে বলে ধারণা বাড়িটির বাসিন্দাদের। এরপর আতঙ্কিত লোকজনের চিৎকারে কুমিরটি বাড়ির লাগোয়া পুকুরে নেমে পড়ে। সেখানেই ছিল সারা দিন। পরে গ্রামবাসী প্রাণীটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর ঘাসিয়া এলাকাটি মেঘনার তীরের একটি চরাঞ্চল। প্রত্যন্ত এই এলাকা থেকে গতকাল বুধবার রাতে কুমিরটিকে ধরেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। ধরা পড়া কুমিরটির ওজন প্রায় পাঁচ মণ।

স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থল থেকে মেঘনা নদীর দূরত্ব প্রায় দুই কিলোমিটার। ধারণা করা হচ্ছে, সুন্দরবন এলাকা থেকে স্রোতের সঙ্গে কুমিরটি এ অঞ্চলে চলে আসে। পরে মেঘনা নদী থেকে চরের ফসলি খেত অতিক্রম করে কুমিরটি ঘটনাস্থল এসে অবস্থান নেয়। ধরা পড়া কুমিরটি ছাড়াও গ্রামের জলাশয়ে তাঁদের কেউ কেউ কুমির দেখেছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর ওই এলাকায় কুমিরের দেখা মিলছে বলে জানান তাঁরা।
রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজন কুমিরটিকে আটক করেন। এরপর উপজেলা প্রশাসনের নির্দেশে ফায়ার সার্ভিস কুমিরটি বন বিভাগের কাছে হস্তান্তর করে।

রায়পুর উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, ‘কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি। প্রাণীটিকে জেলা অফিসে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ধরা পড়া কুমিরটির ওজন প্রায় পাঁচ মণ।’
জানতে চাইলে রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, এটি লোনাপানির কুমির। কুমিরটি বন্যার পানিতে ভেসে কোনো এলাকা থেকে এসে পড়েছে।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

রিজার্ভ কমে আবার আড়াই হাজার কোটি ডলারের নিচে

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

পাকিস্তানী পণ্যে ‘লাল তালিকামুক্ত’ করার পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের ۔

বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধার সংজ্ঞা, থাকছে না শেখ মুজিবের নাম

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি

‘তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন’ বলেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ۔

নির্মাতা ۔অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

নিখোঁজ স্কুলছাত্রী সুবা উদ্ধার, তরুণ আটক

রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা কেন, এমন অবস্থা থাকবে কয় দিন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর দুর্নীতির পরিমান ।