শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

গান বাংলার তাপস মুন্নি দম্পতির কর্মকান্ড !

প্রতিবেদক
Janatar Kagoj
নভেম্বর ৮, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

ক্ষমতার পালাবদলের মধ্যে গা-ঢাকা দেওয়া গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়েছেন। তবলাবাদক থেকে টিভি চ্যানেলের কর্ণধার হওয়া তাপস বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা কারণে আলোচিত ছিলেন। তার উত্থান নিয়েও নানা মুখরোচক গল্পের ছড়াছড়ি মিডিয়া পাড়ায়।

কৌশিক হোসেন তাপস ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তবলা বাদক। বিগত প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে শেখ হাসিনার নজরে আসেন তাপস। তার স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান।

এরপর তাপস-মুন্নি দম্পতিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাপস দিনে দিনে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের দায়িত্ব ছিল তার। এভাবে কামিয়ে নেন কোটি কোটি টাকা। মালিক বনে যান গান বাংলার।

আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তাপস। সেসবের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন আয়োজিত লাল-সবুজের মহোৎসব, মুজিববর্ষের অনুষ্ঠান অন্যতম। সেখান কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আর এসব কাজে অধিকাংশ সময়ই তাপস ব্যবহার করতেন তার জাদুর কাঠি ‘ফারজানা মুন্নি’ ও চ্যানেলের নাম করে বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন তরুণীদের। 
মুন্নির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের সখ্যতা, বিশেষ করে শেখ হাসিনার ‘আস্থাভাজন’ পরিচয় কাজে লাগানো ও বিদেশি তরুণীদের দিয়ে ‘মনোরঞ্জন’-এর ব্যবস্থা করা ছিল এই ধূর্ত মিডিয়া মাফিয়ার অন্যতম হাতিয়ার।

সর্বশেষ - আইন আদালত