বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ঢাকার সূত্রাপুর মৌজায় জমির খাজনা নেওয়া বন্ধ ১৩ বছর!

প্রতিবেদক
Janatar Kagoj
নভেম্বর ২০, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ

পুরান ঢাকার সূত্রাপুর থানার কিছু এলাকায় সরকার জমির খাজনা না নেওয়ায় বিগত ১৩ বছর ধরে ভোগান্তির মধ্যে রয়েছেন ভুক্তভোগীরা। অথচ এসএ, সিএস, আরএস ও সর্বশেষ সিটি জরিপের পর্চায়ও তাদের নিজের অথবা বাবা, দাদা বা পূর্বপুরুষদের নাম রেকর্ড রয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে পুরান ঢাকা নাগরিক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব ভোগান্তির কথা তুলে ধরেন এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে হঠাৎ ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-৮ এক পরিপত্রের মাধ্যমে পুরান ঢাকার সূত্রাপুর মৌজার খাজনা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যা একবারে অবৈধ ও অমানবিক। এর ফলে দীর্ঘদিন ধরে জমি হস্তান্তর, নামজারি ও রেজিস্ট্রি করতে পারছেন না ভুক্তভোগীরা। এমনকি পিতা-মাতার মৃত্যুর পর ওয়ারিশরা বণ্টননামা কিংবা হেবা রেজিস্ট্রিও করাতে পারছেন না। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লান পাশও করা যাচ্ছে না। তাই অবিলম্বে সূত্রাপুর মৌজার ভূমি অবমুক্তি করে ভূমি মন্ত্রণালয়ের জারি করা অবৈধ পরিপত্রটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা নাগরিক কমিটির সভাপতি শেখ ফজলুর রহমান বকুল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ মহসীন প্রমুখ।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত
দিন দিন কমে যাচ্ছে মিঠা পানির মাছ সুস্বাদু ছোট মাছ ۔

প্রাণী সম্পদ অধিদপ্তরে এক হাজার ৭৩ কোটি ৫৪ লাখ ৭২ হাজার টাকার কার্যক্রম বাতিল ۔

গণত্রাণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

মাদককাণ্ডে তিন শীর্ষ নাট্যাভিনেত্রীর নাম

হাসিনার ইচ্ছায়’ ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুদকে

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

আজ বড়ো দিন ۔ চার্চে চলছে নানা আয়োজন, প্রার্থনায় মগ্ন যিশুর ভক্তরা

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব

খিদের জ্বালায় দেহব্যবসা! ভারতের প্রতিবেশী দেশের চিকিৎসক-নার্সদের অবস্থা

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো