সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ১৬, ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও সঞ্চালক শফিক রেহমানকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি।
২৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-এর ২৩তম আসর। সেখানেই এই সম্মাননা তুলে দেওয়া হবে শফিক রেহমানের হাতে। খবরটি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি এনাম সরকার। 

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন একুশে টিভি এবং কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
এর আগে বিগত ২২ আসরে সিজেএফবি আজীবন সন্মাননা পেয়েছেন শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান,

আতিকুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, কবরী সারওয়ার, শবনম, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, গোলাম সারওয়ার, জুয়েল আইচ, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এবং তারিক আনাম খান।
এছাড়া সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরের সেরা তারকাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে ইটিভি-সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৩। দেশের জনপ্রিয় তারকাদের পারফরমেন্সসহ থাকবে জমকালো আয়োজন। 


উল্লেখ্য, শফিক রেহমান উপস্থাপিত ‘লাল গোলাপ’ নামের একটি অনুষ্ঠান এক সময় তুমুল জনপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি প্রথমে বিটিভি পরে বাংলাভিশনে প্রচার হতো। গত আট বছর ধরে দেশের বাইরে থাকার কারণে এই

অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। সেই সঙ্গে ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি আবারও ফিরে আসে টিভি পর্দায়।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

সামাজিক মাধ্যম ব্যবহার নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তি পাবেন সরকারি কর্মকর্তারা

সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার

এখনই কোয়ার্টারে চলে এসো’, নারীর জবানিতে অধ্যক্ষের অপকর্ম

জেদ্দায় ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ উদযাপন ۔

সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বন্য ভালুকের সন্ধান, বিশেষ সতর্কতা

৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন ।

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

সুন্দরবনে বাঘের সংখ্যা কত, তা আগামীকাল মঙ্গলবার জানা যাবে

বাড়ছে কর্মসংস্থান, দশ মাসে সৌদি গেছেন প্রায় ৪ লাখ বাংলাদেশি

বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধার সংজ্ঞা, থাকছে না শেখ মুজিবের নাম