সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

সোহরাওয়ার্দীতে চলছে যৌথবাহিনীর অভিযান

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ১৬, ২০২৪ ২:০০ পূর্বাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনা বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলছে। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান দিন-রাত মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে মাদক সেবন করছে। বিশেষ করে কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছে। উদ্যানে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছে। এমনকি মাদক নিয়ে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটছে।

অভিযানের বিষয়ে শাহবাগ থানার ওসি বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। মাদকবিরোধী এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও আছেন।

সর্বশেষ - আইন আদালত