শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব জিতল বাংলাদেশ

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২০, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

লন্ডনভিত্তিক ইংরেজি সাময়িকী দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে এবার সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। জানা যায়।

গণমাধ্যমটি ২০২৪ সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ হিসেবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল বাংলাদেশ, সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড।

    এর মধ্যে থেকে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে বিতর্কের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা দেশ। এতে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ হয় সিরিয়া।
    ব্রিটিশ সাময়িকীটির এক প্রতিবেদনে বলা হয়, আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা। একসময় তিনি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি দমনপীড়ন শুরু করেন। পাশাপাশি নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের জেলে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেন। তাঁর সময়ে প্রচুর অর্থ চুরি হয়েছিল।


    ইকোনমিস্টের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিপ্রবণ। দেশটিতে জঙ্গিদের হুমকি রয়েছে। তবুও এই পরিবর্তন এখনও পর্যন্ত উৎসাহব্যঞ্জক। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার ছাত্র, সেনাবাহিনী, ব্যবসা এবং নাগরিক সমাজের দ্বারা সমর্থিত। এটি শৃঙ্খলা পুনরুদ্ধার করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।
    ২০২৫ সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটিই সহজ হবে না।
    তবে, একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এ বছরের সেরা দেশ বাংলাদেশ।

    সর্বশেষ - আন্তর্জাতিক