রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

তিন কর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২২, ২০২৪ ২:০০ পূর্বাহ্ণ

বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের দুই ছেলে আশরাফুর আলম ও আসাদুল আলমের অপ্রদর্শিত ৫০০ কোটি টাকার সম্পদ বৈধতা দিতে গিয়ে সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার কে এম শামসুজ্জামান ও সহকারী কর কমিশনার আমিনুল ইসলাম এবার দুদকের মুখোমুখি হচ্ছেন।

গত ১৭ অক্টোবর আশরাফুল আলম ও আসাদুল আলমকে অবৈধ সুবিধা দিতে গিয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এনবিআর ও দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর অঞ্চল-১ মোহাম্মদ সাইফুল আলম বা এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলমের অপ্রদর্শিত ৫০০ কোটি টাকা বৈধ করতে ৭৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পায় এনবিআর। তিন কর্মকর্তারা হলেন— চট্টগ্রাম কর আপিল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, কর অঞ্চল-১৪, ঢাকার যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান ও কর অঞ্চল-২, চট্টগ্রাম এর সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৯ অক্টোবর দুদকের চিঠি পাঠায় অর্থ মন্ত্রণালয়।
চট্টগ্রামের কর অঞ্চল-১ মোহাম্মদ সাইফুল আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলমের রাজস্ব ফাঁকি ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ গভর্নরকেও অনুরোধ করেছিল অর্থ মন্ত্রণালয়।

এনবিআর সূত্রে জানা যায়, তিন কর্মকর্তাই চট্টগ্রামে কর্মরত থাকার সময় ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম কর আপিল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম। এর আগে তিনি কর অঞ্চল-১, চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার ছিলেন। আর কর অঞ্চল-১৪, ঢাকার যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান আগে তিনি কর অঞ্চল-১, চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে কর অঞ্চল-২, চট্টগ্রাম এর সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলাম আগে কর অঞ্চল-১, চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (ইএসিটি) হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনি পুত্রের কাছে দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ঢাকা মহানগর আদালতের নাজিরের কার্যালয় ভাঙচুর আইনজীবীদের

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৭ বিডিআর সদস্য

প্রাথমিক লক্ষ্য গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন

ঢাকায় চরম নৈরাজ্য, যখন তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ

আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করেন তিনজন: পুলিশ

পিবিআই প্রধান এর কক্সবাজার জেলা পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ

যুগ্ম নামে কেনা যাবে না পরিবার সঞ্চয়পত্র

ভেঙে গুড়িয়ে ফেলা হলো ধানমন্ডি ৩২’ বঙ্গবন্ধু বাসভবন ও জাদুঘর ‘