বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সদ্য সাবেক কমিশনার মো. জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির একটি ঊর্ধ্বতন সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
দুদকের ইতিহাসে কমিশনার পদ মর্যাদার কোনো কর্মকর্তাকে আজ পর্যন্ত অনুসন্ধানের মুখোমুখি হতে হয়নি। এবারই প্রথম দুদকের সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ দুদক থেকে অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মঙ্গলবার সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হওয়া ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বাংলাদেশ পুলিশ দপ্তরে পাঠানো হয়েছিল।

২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসাবে মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। গত ৩০ অক্টোবর পদত্যাগ করেন। ওইদিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

‘ক্যামব্রিয়ান’ এর ‘বাশারের’ বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ-

হাসিনার ইচ্ছায়’ ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুদকে

মোহাম্মদপুরে তালিকাভুক্ত আলমগীরকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৭ বিডিআর সদস্য

৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন ।

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔

পুলিশ সংস্কারের সুপারিশ: যা কিছু বাদ পড়ে গেল

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কারাগারে আগত দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার

ভারত সরকারের হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো জনগণ ইতিবাচকভাবে নেননি