বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ঢাকা-নারায়ণগঞ্জ-টঙ্গী-সাভার নিয়ে ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ

প্রতিবেদক
Janatar Kagoj
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

রাজধানী ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে ‘ভারতের রাজধানী নয়াদিল্লির মতো’ ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবী পরিবর্তন করার মতো আরও কিছু সুপারিশও করা হয়েছে।

ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে গঠিত ১১ কমিশনের মধ্যে এ নিয়ে মোট ছয়টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিল।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন।
আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের পাশাপাশি বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানও প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করেন তিনজন: পুলিশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক

‘ডেভিস এশিয়া কাপ ২০২৪ ‘ টিম সিলেকশন অনিয়ম এর অভিযোগ ۔

ঢাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে ধরা হচ্ছে কাঁকড়া

ঢাকার নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান

খিদের জ্বালায় দেহব্যবসা! ভারতের প্রতিবেশী দেশের চিকিৎসক-নার্সদের অবস্থা

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার