বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ধর্ষণ ও সহিংসতার ঘটনায় শাস্তি না হলে অপরাধপ্রবণতা বাড়বে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Janatar Kagoj
মার্চ ২০, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপতালের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা জানতে নাহিদ ইসলাম দুপুরে ওই হাসপাতালে যান। তিনি হাসপাতালের উপপরিচালক দিলরুবা ইয়াসমিনের কক্ষে গিয়ে ছাত্রীর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া তিনি ভুক্তভোগী ছাত্রীর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, দেশে যতগুলো ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে, ‘সেসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃশ্যমান শাস্তি দেওয়া না হলে অপরাধপ্রবণতা বাড়তে থাকবে। বতর্মান সরকার ধর্ষণের ঘটনায় আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেই আইন অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে পটুয়াখালীর ঘটনাসহ অন্য ধর্ষণের বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। ঘটনার তদন্ত নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে না। এ তদন্তে আমরা পুলিশ বিভাগসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করব।’

সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম ওই ছাত্রীর গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি ছাত্রীর বাবা জুলাই গণ–অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করবেন। নাহিদ ইসলামের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত