বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ২, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেওয়া হয়।

এসময় সেখানে ছিল বিষাদের সুর।
সদরঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে বিকেল থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়।

পরে নৌকাযোগে সেগুলো নিয়ে যাওয়া হয় নদীর মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন।
এসময় ভক্তদের কারও চোখে দেখা যায় অশ্রু, কারও ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা।

কেউবা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে।
পুরান ঢাকার লক্ষীবাজার থেকে আগত নবনীতা বর্মণ জানান, এই কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটেছে।

মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু আজ মা চলে যাচ্ছেন, সেই কষ্টে বুকটা ভরে উঠছে। আবারও এক বছরের অপেক্ষা। এবারের পূজায় আমি বিশেষ প্রার্থনা করেছি যেন আমাদের দেশ শান্তিময় হয়, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসে।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার

গণত্রাণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কী ❓

সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো

ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করলেন সিনিয়র সচিব এহসানুল হক।

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔