মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ৩১, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। এসব অ্যাকাউন্টে মোট ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা হয়েছিল। এর মধ্যে ২৯ নভেম্বর পর্যন্ত ২২৩ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে, এবং বর্তমানে ব্যাংক হিসাবগুলোতে ১২ কোটি ৯৪ লাখ টাকা অবশিষ্ট রয়েছে।

এছাড়া, ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর (চিন্ময় কুমার দাস) এর নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল, যার বেশিরভাগই উত্তোলন করা হয়েছে। এখন গোয়েন্দারা অনুসন্ধান চালাচ্ছেন, যে সমস্ত ব্যক্তি এই অর্থ জমা দিয়েছেন এবং এই অর্থের উৎস কী, সেই তথ্য উদঘাটন করার জন্য।
গত ৩০ নভেম্বর বিএফআইইউ চন্দন কুমার ধরসহ ইসকনের ১৭ জন সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয়। ওই দিনই বিএফআইইউ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠায়। যারা ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—চন্দন কুমার ধর, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

এখন বিএফআইইউ ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে। তারা এই অর্থের আসল উৎস এবং এর ব্যবহার কীভাবে হয়েছে, তা যাচাই করছে।

সর্বশেষ - গ্রাম-অঞ্চল

আপনার জন্য নির্বাচিত
দিন দিন কমে যাচ্ছে মিঠা পানির মাছ সুস্বাদু ছোট মাছ ۔

প্রাণী সম্পদ অধিদপ্তরে এক হাজার ৭৩ কোটি ৫৪ লাখ ৭২ হাজার টাকার কার্যক্রম বাতিল ۔

চকবাজারে জমজমাট ইফতারির বাজার, দাম কিছুটা বাড়তি

সাইবার আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা

ঢাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

মামুনুর রশিদ : জেল পুলিশের অফিসার, দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়

ইজতেমা ময়দানে সংঘর্ষ: শ্রীপুরে মহাসড়ক অবরোধ

ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষে সবাই একটেবিলে নাস্তার আলাপচারিতায় |

মাদক সম্পৃক্ততার অভিযোগে মুমতাহিনা টয়ার প্রতিক্রিয়া