শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা

প্রতিবেদক
Janatar Kagoj
জানুয়ারি ৩, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে কেয়া গ্রুপের চারটি কারখানা। ১ মে থেকে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। কারণ হিসেবে বলা হয়েছে, বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা এবং কারখানায় উৎপাদন কমে যাওয়া।

প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত একটি নোটিশ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে টানিয়ে দেওয়া হয়।
 

নোটিশে বলা হয়, ‘কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের (জরুন, কোনাবাড়ি, গাজীপুর) সব শ্রমিক ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য ২০২৫ এর ১ মে থেকে ফ্যাক্টরির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘ফ্যাক্টরিতে কর্মরত সব শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সব পাওনাদি কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে প্রদান করা হবে।’

কারখানাগুলো গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় অবস্থিত। ২৯ ডিসেম্বর থেকে এ এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছেন। কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। সেদিন বেতন না দিয়ে বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি ফ্লাইওভারেরপাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা ২৯ ডিসেম্বর থেকে নভেম্বর মাসের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেন। পরে যৌথ বাহিনীর সহায়তায় আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেয় মালিকপক্ষ। দাবির পরিপ্রেক্ষিতে সাময়িক বন্ধ থাকা কারখানা ১ জানুয়ারি খুলে দিয়ে নতুন করে বন্ধের নোটিশ দেওয়া হলো।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর হচ্ছে, অধ্যাদেশের খসড়া অনুমোদন

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব

নির্মাতা ۔অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

হাসিনার ইচ্ছায়’ ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুদকে

রাতেই নামছে যৌথ বাহিনী, চলবে সাঁড়াশি অভিযান

বছরের প্রথম দিন প্রথম-তৃতীয় শ্রেণির বই, বাকিগুলো ধাপে ধাপে

দাঁতের কিটমিটে শব্দ করার সমস্যা হওয়ার কারণ ও করণীয় কী !

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো

এখনই কোয়ার্টারে চলে এসো’, নারীর জবানিতে অধ্যক্ষের অপকর্ম