বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ৩, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায় স্ব-প্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছেন আদালত।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট বেঞ্চ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৪ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের এনবিআরের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এতে করে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।
এ বিষয়ে জারি করা রুল খারিজ করে ৪ আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে, ১১ মার্চ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

পরিবেশ অধিদপ্তরের প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অবৈধভাবে হরিণ শিকার করে মাংস বিক্রি۔ সক্রিয় বন্য শিকারিরা ۔

সাকিব খানকে নিয়ে যা বললেন শখ

পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার