রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

বাশ গাছ থেকে চালের সম্ভাবনা কতটুকু !

প্রতিবেদক
Janatar Kagoj
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : বাশফুল থেকে চালের উৎপাদন সম্ভব । বাঁশ হলো একধরনের ঘাস যা ধান ও গমসহ একইসাথে Poaceae (পোয়াসী) পরিবারের অন্তর্ভুক্ত । ঘাসদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি ধরা হয় বাশকে । সেই সূত্র ধরেই বাঁশের ফুল থেকে উৎপাদন হয় শস্যও ।

সচরাচর বাঁশে ফুলের দেখা না মিললেও প্রকৃতপক্ষে জীবনচক্রের প্রায় শেষের দিকে কিছু কিছু প্রজাতির বাঁশ গাছের ডালপালায় প্রচুর ফুলের মঞ্জরি আসতে শুরু করে । ধীরে ধীরে এই মঞ্জরি বৃদ্ধি পেতে থাকে এবং নতুন ফুলের কুড়ি দেখা যায় । কুড়িগুলো বৃদ্ধি পেয়ে নতুন পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয় । কিছু প্রজাতির বাশ জীবনচক্রে ২ থেকে ৩ বার ফুল দেয় । তবে অধিকাংশ প্রজাতির বাশ জীবনে একবার ফুল দিয়েই মারা যায় । প্রজাতি ভেদে বাঁশ গাছে এই ফুল আসতে সময় লাগে প্রায় ২০ থেকে ১৩০ বছর পর্যন্ত । তবে কিছু কিছু উদ্ভিদে ১০ থেকে ১৫ বছরের মধ্যেই ফুল দেখতে পাওয়া যায় ।

মজার বিষয় হলো ভৌগলিক স্থান এবং বয়স ভেদে যখন কোনো প্রজাতির বাঁশে ফুল আসে তখন একইসাথে সেই প্রজাতির সকল বাঁশেই ফুল আসে । ফুলে বীজ সৃষ্টির পর তা দেখতে হয় অনেকটা ধানের বীজের মতো । আমাদের উপমহাদেশীয় অঞ্চলে অনেকেই একে বাঁশের চাল বলে আখ্যায়িত করেন । এই শস্যদানা অনেকে পুষ্টিসম্পন্ন মনে করে খাদ্য হিসেবে গ্রহণ করে । তবে প্রকৃতপক্ষেই এই বাঁশের বীজে অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকে । এই শস্যদানা রান্নার পরও দেখতে অন্যান্য চালের মতো হয় এবং অনেক সুস্বাদু হয় । এই বাঁশের চালে গম ও অন্যান্য চালের থেকে অধিক পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের বিভিন্ন স্থানের ব্যাথা দূর করতে সাহায্য করে । এমনকি বাঁশের চালে কোলেস্টেরলের মাত্রা থাকে অনেক কম এবং এই চাল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটি খাদ্য ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জমি দখল চেষ্টার অভিযোগ নায়িকা পপির বিরুদ্ধে, বোনের জিডি

অকৃষি লিজকৃত ভূমির নামজারি ও খাজনা নেওয়ার দাবি 

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে ‘ছাত্র সংহতি সপ্তাহ’

দিন দিন কমে যাচ্ছে মিঠা পানির মাছ সুস্বাদু ছোট মাছ ۔

প্রাণী সম্পদ অধিদপ্তরে এক হাজার ৭৩ কোটি ৫৪ লাখ ৭২ হাজার টাকার কার্যক্রম বাতিল ۔

মুন্সিগঞ্জের রঘুরামপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর

কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান সাদপন্থীর

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার

ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ।

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার

শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন