মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ১৭, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

সিলেট সংবাদদাতা : সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাকে আটক করা হয়।
আটক আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষে ছিলেন। হোটেলে অভিযান চালিয়ে তাকে ওই নারীসহ আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, আজমল হোসেন সেলিম নামে এক ব্যক্তিকে নারীসহ হোটেল থেকে আটক করে থানায় নিয়ে

এসেছি। হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তার নামে কোনও মামলা আছে কি না তাও খতিয়ে দেখছি।

সর্বশেষ - আইন আদালত