রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

জ্যোতিষশাস্ত্র মতে ফিটকিরির গুণ

প্রতিবেদক
Janatar Kagoj
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

ফিটকিরি যে শুধুমাত্র জল পরিশোধন করতে ব্যবহার করা হয় তা নয়। জ্যোতিষশাস্ত্র মতে ফিটকিরি দিয়ে আমরা আমাদের জীবনের নানা সমস্যার সমাধানও করতে পারি। এ ছাড়া জীবন থেকে অশুভ প্রভাব দূর করতেও অনেক কার্যকরী এই বস্তু। তাই ফিটকিরি দিয়ে আমরা যদি কিছু টোটকা পালন করতে পারি, তা হলে জীবন থেকে নানা সমস্যার সমাধান করতে পারবো।

১) বাস্তুদোষ কাটাতে কার্যকরী ফিটকিরি। বাস্তুদোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জল রেখে তাতে ফিটকিরি দিয়ে রেখে দিন।

২) বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ নেই, সেই ক্ষেত্রে একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চার পড়ার জায়গায় রেখে দিন।

৩) ব্যবসা বা চাকরি যাই হোক, যদি কাজে খুব বেশি বাধা আসে তা হলে একটা লাল কাপড়ের টুকরোয় কিছুটা ফিটকিরি বেঁধে কাজের জায়গায় ঝুলিয়ে রাখুন।

৪) যদি আপনি মনে করেন আপনার বাড়ির ওপর নজর দোষ রয়েছে, সেই ক্ষেত্রে একটা পাত্রে কিছুটা ফিটকিরি, কিছুটা নুন এবং কালো সর্ষে একসঙ্গে নিন। সেটিকে বাড়ির চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে জিনিসগুলো একসঙ্গে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। নজর দোষ যত খারাপই হোক না কেন, তা নষ্ট হয়ে যাবে।

৫) রাতে ভাল ঘুম হয় না বা সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখেন? এই ক্ষেত্রে বালিশের নীচে এক টুকরো ফিটকিরি রেখে তার পর ঘুমোতে যান। অনেকটা উপকার পাবেন।

৬) নতুন গাড়ি কিনে এনে প্রথমেই গাড়ির ভিতরে কিছুটা ফিটকিরি রাখলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়।

৭) ঘরকে সম্পূর্ণ ভাবে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে কিছুটা ফিটকিরি গুঁড়ো করে নিন এবং ঘরের চার কোণে ছড়িয়ে দিন।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

‘তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন’ বলেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ۔

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

বাংলাদেশের শীর্ষ ৫ অপরাধী |

জামিনে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর

ধর্ষণ ও সহিংসতার ঘটনায় শাস্তি না হলে অপরাধপ্রবণতা বাড়বে: নাহিদ ইসলাম

প্রতি বোতল কোক [কোমল পানীয়] জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট : গবেষণা

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ ভুয়া সাংবাদিক আটক

সংখ্যাতত্ত্বের সাহায্যে নাম থেকেও ভাগ্যসংখ্যা নির্ণয় করা, জেনে নিন কী ভাবে

ঈদের ফাঁকা ঢাকায় হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা