শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

সামাজিক মাধ্যম ব্যবহার নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তি পাবেন সরকারি কর্মকর্তারা

প্রতিবেদক
Janatar Kagoj
জানুয়ারি ১৭, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

নির্দেশনায় বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’- অনুযায়ী পরিহারযোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছেন বা বিভিন্ন ডকুমেন্টস শেয়ার করছেন এবং ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে বিব্রত করে স্ট্যাটাস দিচ্ছেন। যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সার্ভিস রুলস পরিপন্থী ও অগ্রহণযোগ্য আচরণ।

আরও বলা হয়েছে, প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তাদের এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের শামিল, অনেকক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং সরকারি কর্মচারী 
শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।
নির্দেশনায় বলা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯’- এর সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। এর ব্যতয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুসারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের বিভিন্ন ব্যত্যয়সমূহ পরিলক্ষিত হওয়ায় রেগুলেটরি মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।
ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রাণীসম্পদ, মৎসসহ কয়েকটি ক্যাডারের ৯ জন কর্মকর্তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরুপ মন্তব্য করার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আরও কয়েকজনের মন্তব্য পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।
তাদের মন্তব্য ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯’- অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা এসব মন্তব্য নীতিমালা পরিপন্থী হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার

বাড়ছে কর্মসংস্থান, দশ মাসে সৌদি গেছেন প্রায় ৪ লাখ বাংলাদেশি

ঢাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে

আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

সারা দেশে বিক্ষোভ, ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি উদযাপন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এম ডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বন্য ভালুকের সন্ধান, বিশেষ সতর্কতা

কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে, দেখে নিন রাশিফলে

জেদ্দায় ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ উদযাপন ۔

ভুতের গল্প ۔হাসপাতালের রহস্যঃ ….