সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

আ. লীগ নিষিদ্ধ হবে, নাকি নির্বাচন করবে— যা বললেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Janatar Kagoj
মার্চ ৩, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে অংশ নিতে দেওয়ার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। এটুকুই শুধু। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। এটা নিয়ে আপনার অবস্থানটা কী— এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ওই যে ঐকমত্য। আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তা-ই করব।

একই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমি অত ডিটেইলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই।
আমাদের এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত-দল করবে, তার মতো করে, সব কিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

সারা দেশে বিক্ষোভ, ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি উদযাপন

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর বেপরোয়া সম্রাজ্য

বছরের প্রথম দিন প্রথম-তৃতীয় শ্রেণির বই, বাকিগুলো ধাপে ধাপে

চা দোকানি থেকে ১১ তলা ভবন ও ৭ মেডিকেল সেন্টারের মালিক বশির

হাসিনার ইচ্ছায়’ ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুদকে

ঢাকায় এইবার একই মঞ্চে ব্যান্ড কাভিশ, অর্ণব, শূন্য

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ অধিদপ্তরের প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।