শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

প্রতিবেদক
Janatar Kagoj
অক্টোবর ১১, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
শনিবার ভোরে ঢাকায় পৌঁছে শহিদুল আলম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন।

ভোর ৫টার কিছু পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গাজার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
শহিদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়, আমাদের কাজ শেষ হয়নি।

তিনি আরও বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার

সিংহ রাশিদের কেমন যাবে ২০২৫ !

অনুমতি ছাড়া নিজ জেলায় জমি কিনে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব

গুম কমিশনের ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে নির্যাতনের চিত্র প্রকাশ

মামুনুর রশিদ : জেল পুলিশের অফিসার, দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়

হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার

পরিবেশ অধিদপ্তরের প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে

বাশ গাছ থেকে চালের সম্ভাবনা কতটুকু !

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর দুর্নীতির পরিমান ।