শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

আগামী দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

প্রতিবেদক
Janatar Kagoj
জানুয়ারি ১৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

আগামী দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ওনার (খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে এক–দুই দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কি হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছে বলে জানান চিকিৎসক জাহিদ। তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করেছেন।’
খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।’

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো

১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সম্মেলন, সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল

কারাগারে আগত দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার

সিটিজেন্স ব্যাংক পিএলসি’র নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন

সারা দেশে বিক্ষোভ, ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি উদযাপন

ড. ইউনূস-শাহবাজ শরীফের বৈঠক

শেখ মুজিবের প্রতিকৃতি সংরক্ষণের অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন

কয়েক লাখ টাকার প্রতারণা করে পলাতক ময়মনসিংহ’ সাইফুল ও আসাদ: থানায় মামলা

১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, বাতিল বঙ্গবন্ধু সাফারি পার্ক

সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বন্য ভালুকের সন্ধান, বিশেষ সতর্কতা