শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

চার বছরে একটি বইও প্রকাশ করেনি ঢাবি প্রকাশনা সংস্থা

প্রতিবেদক
Janatar Kagoj
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার নতুন কোনো বই নেই। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে স্টল একেবারেই ফাঁকা। কোনো পাঠক বা বইপ্রেমী ছিল না আশেপাশে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান একাধিক শিক্ষার্থী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক গবেষণায় যুক্ত। অনেকে প্রতি বছর একাধিক বই বের করেন। তবে প্রকাশনা সংস্থা থেকে প্রকাশের আগ্রহ দেখান না নানা জটিলতার কারণে। এ বিষয়ে সংস্থানে আরও উদ্যোগী হয়ে নতুন নতুন বই বের করতে হবে।  এতে প্রতিষ্ঠানটির বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

মেলার তিন দিনে হাতেগোনা কয়েকটা বই বিক্রি হয়েছে বলে জানান স্টল প্রতিনিধিরা। বইয়ের ক্যাটালগ বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১ এবং ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা থেকে কোনো বই বা জার্নাল প্রকাশিত হয়নি।

২০২২ সালে মুহাম্মদ সুলতান হোসাইনের Soil Classification এর দ্বিতীয় সংস্করণ ও কবির চৌধুরীর Greco-Roman Drama এর পুনঃমুদ্রন বের হয়। ২০২৩ সালে সৈয়দ গিয়াসুদ্দিন আহমেদের Public Personnel Administration in Bangladesh এর দ্বিতীয় প্রকাশনা বের হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার স্টল প্রতিনিধি বলেন, মেলা সবে শুরু হয়েছে। খুব একটা পাঠক আসেননি। বিক্রিও তেমন হয়নি এখনো। এ সংস্থা থেকে বই বের করার প্রক্রিয়া, অনেক ধীর তাই শিক্ষকরা আগ্রহ প্রকাশ দেখান না।

সর্বশেষ - ভূতের আড্ডা

আপনার জন্য নির্বাচিত

ঢাবির বঙ্গবন্ধু হলের বঙ্গমাতা হলের নতুন নাম ‘স্বাধীনতা হল’, পরিবর্তন হলো

ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ।

মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: র‍্যাব

বাংলাদেশের শীর্ষ ৫ অপরাধী |

জামিনে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

ঢাকা-নারায়ণগঞ্জ-টঙ্গী-সাভার নিয়ে ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ

আরো বিশেষ সমস্যার সমাধান করতেও উপযোগী এলাচ

আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা

দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

চার দিনে ডেভিল হান্টে মোট গ্রেপ্তার ১২ হাজার