
পিবিআই প্রধান কর্তৃক পিবিআই কক্সবাজার জেলা পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ
গত ইং-১৪/০৮/২০২৫ খ্রি. তারিখ সকালে পিবিআই কক্সবাজার জেলা পরিদর্শন করেন পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল। এ সময় তিনি পিবিআই কক্সবাজার জেলার বিভিন্ন অফিস কক্ষ, হাজতখানা, ব্যারাকসহ পিবিআই কক্সবাজার জেলার অধিগ্রহণকৃত নিজস্ব ভূমি পরিদর্শণ করেন। পিবিআই কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মতিয়ার রহমান প্রতিটি কার্যক্রম সুন্দরভাবে আয়োজন করার জন্য পিবিআই প্রধান তাকে ধন্যবাদ জানান।
পরিদর্শন শেষে কক্সবাজার জেলার সকল স্তরের অফিসার ও ফোর্সদের সাথে মামলা তদন্ত, ফোর্সের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় পিবিআই কক্সবাজার জেলার ইউনিট প্রধান পুলিশ সুপার জনাব মোহাম্মদ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পিবিআই প্রধান মামলার নির্ভুল তদন্ত, ফোর্সের শৃঙ্খলা, কল্যাণসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি অফিসে আগত দর্শনার্থী, নারী ও শিশু এবং ভিকটিমদের প্রতি আন্তরিক ও সহানুভুতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্তে সততা, নিষ্ঠা, মামলার সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক মামলার গুনগত মান ধরে রাখা এবং সঠিক ও নির্ভুল তদন্ত রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরত্ব আরোপ করেন এবং তদন্তে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন,“পিবিআই গঠন হয়েছিল মামালার সঠিক ও নির্ভুল তদন্ত করার উদ্দেশ্যে।” পিবিআই সারা দেশে সম্পূর্ণ চাপমুক্ত থেকে সঠিক তদন্ত করে আসছে। একারণে সকল স্তরের মানুষের কাছে পিবিআই এখন আস্থার জায়গা।” তিনি পিবিআইকে এই আস্থা ধরে রাখার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন “নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”



















