বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

সাকিব খানকে নিয়ে যা বললেন শখ

প্রতিবেদক
Janatar Kagoj
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:৩৬ পূর্বাহ্ণ

একসময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। টেলিভিশন, নাটক এবং বিজ্ঞাপনের নিয়মিত মুখ ছিলেন তিনি। ব্যস্ততা ফেলে সংসারজীবনে থিতু হন অভিনেত্রী। ফের কাজে সরব হয়েছেন তিনি। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন নাটকের পাশাপাশি সিনেমাতেও দেখা যায় তাকে। ক্যারিয়ারের প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের তারকা অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতায় শখ বলেন, ‘শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কীভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে।’

শাকিব খান মানুষকে ভয় দেখাতে পছন্দ করেন উল্লেখ করে তিনি আরও বলেন, “শাকিব ভাইয়া মানুষকে ভয় দেখাতে পছন্দ করেন। ব্যাংককে শুটিং করার একটা স্মৃতি মনে পড়ছে। ভাইয়ার সি-ফুড পছন্দ। তিনি খাচ্ছিলেন। আমাকে বললেন, ‘শখ তুমিও খেতে পারো।’ আমার আম্মুকে অফার করলেন। ওটার মধ্যে স্নেইল ছিল; আমি কখনো স্নেইল খাইনি। ভাইয়া ইচ্ছে করে ওটার মধ্যে আরো বেশি করে অ্যাড করে দেন। আমি তো জানতাম না। আমার সামনে যখন নিয়ে আসলো। তখন বললেন,’ভালো করে নেড়ে দেখো তো।’ আমি নেড়ে দেখি ওর মধ্যে অনেক স্নেইল। আমি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি অবস্থা। তখন ভাইয়া বললেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। দেখোনা আমি খাচ্ছি।’ এমন অনেক মজার ঘটনাই রয়েছে।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আজ শুরু হচ্ছে ১৭ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী শেষ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের কর্মবিরতি ধর্মঘট অবস্থান ۔

ডায়মন্ড ওয়ার্ল্ডের এম ডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

রাতেই নামছে যৌথ বাহিনী, চলবে সাঁড়াশি অভিযান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর দুর্নীতির পরিমান ।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো

চার দিনে ডেভিল হান্টে মোট গ্রেপ্তার ১২ হাজার

সৌদিতে কাবার আদলে তৈরি মঞ্চে নাচ-গান, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

আয়নাঘর’ পরিদর্শনের পর প্রধান উপদেষ্টার বিস্ময়

ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল