মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক”

প্রতিবেদক
Janatar Kagoj
নভেম্বর ২৬, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

ঢাকা: ঋণের কথা বলে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দেওয়া অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’- এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে।

বিষয়টি জনতার কাগজকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিল মনসুর।

বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তে চেষ্টা চলবে ۔

সর্বশেষ - ভূতের আড্ডা