মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ডিবির মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

প্রতিবেদক
Janatar Kagoj
নভেম্বর ২৬, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

হত্যা মামলায় গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ও ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রবিবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিবির সাবেক ডিসি ও বর্তমানে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে। সেহেতু মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।


আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এডিসি জুয়েল রানাকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করে ১৮ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে। সেহেতু জুয়েল রানাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন জুয়েল রানাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

নতুন পুলিশ কমিশনার ঢাকা দক্ষিণ ۔

সর্বশেষ - আইন আদালত