বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এম ডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

প্রতিবেদক
Janatar Kagoj
সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাতে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র‍্যাবের কর্মকর্তারা। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস অভিযানের কথা জানান।

তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। এর মধ্যে ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলশানের অফিসটিতে অভিযান চালানো হবে।
র‌্যাব সূত্রে জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তার গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র‍্যাবের একটি দল। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক